Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাপে কাটা মৃত ব্যক্তিকে জীবিত করার প্রস্তুতি ওঝার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

সাপে কাটা মৃত ব্যক্তিকে জীবিত করার প্রস্তুতি ওঝার

By rskaligonjnewsJune 29, 20242 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাপের কামড়ে মৃত সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে জীবিত করা সম্ভব বলে পরিবারকে আশ্বস্ত করেছেন দুজন ওঝা। এদর মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। তারা ঢাকার সাভার থেকে শনিবার (২৯ জুন) ঘটনাস্থলে পৌঁছান।

সাপে কাটা মৃত ব্যক্তিকে জীবিত করার প্রস্তুতি ওঝার

সাপের কামড়ে মৃত ব্যক্তিকে তারা জীবিত করতে পারবেন বলে বোঝান। এ বিষয়ে তারা অভিজ্ঞ এবং সাপের কামড়ে সাত দিন আগের মৃত ব্যক্তিকেও তারা পুনরায় জীবিত করেছেন বলে দাবি করেন। তাদের কথা শুনে এদিন দুপুর লাশ দাফনের কথা থাকলেও মৃতের স্বজনরা লাশ দাফন করেননি।

এদিকে, ওঝারা মৃত ব্যক্তিকে জীবিত করতে আশাপুর গ্রামে নানা আয়োজন শুরু করেন। তবে আয়োজনের প্রস্তুতি শুরু করে কিছুক্ষণ পরই তারা ওষুধ আনার কথা বলে এলাকা ত্যাগ করেন। তার আগে তারা বলে যান রাতের মধ্যে তারা ফিরে আসবেন এবং বাকি কাজ সম্পন্ন করবেন। তাদের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। তবে এই সংবাদ লেখা পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত তারা ফিরে আসেননি।

মৃত সাইফুল ইসলাম উপজেলার বাসুরা গ্রামের ইউনুছ আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে প্রতিবেশীদের সঙ্গে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান তিনি। এসময় তার পায়ে কামড় দেয় সাপ। পরিবারের লোকজন প্রথমে তাকে ওঝার কাছে নেয়। সেখান থেকে রাতেই সাইফুলকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ জুন) ভোরে সাইফুলের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, আজ ভোরে সাইফুলের মৃত্যু হয়। দুপুরে তার জানাজা হওয়ার কথা ছিল। তাকে দাফনের সব প্রস্তুতি নেন পরিবারের সদস্যরা। এসময় সাভার থেকে একজন নারী ও পুরুষ ওঝা আসেন সাইফুলের বাড়িতে। তারা সাইফুলকে জীবিত করতে পারবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন। এরপরই ফাঁকা একটি জমিতে কয়েকটি কলাগাছ ও পাতিল রেখে বিকেল থেকে সাইফুলের শরীর থেকে বিষ নামানোর আয়োজন করতে শুরু করেন। এরপর সাভার থেকে ওষুধ আনার কথা বলে দুই ওঝা এলাকা ত্যাগ করেন। সেখান থেকে ফিরে আজ রাতেই সাইফুলের শরীর থেকে বিষ নামাবেন বলে জানান।

উপজেলার বেনুপুর গ্রামের আরমান হোসেন বলেন, ‘দুপুরে জানাজা হওয়ার কথা ছিল সাইফুলের। ওই ওঝারা নাকি সাত দিন আগের সাপে কাটা মানুষকেও জীবিত করেছেন। তাদের কথা শুনে পরে এই আয়োজন করা হয়েছে।’

গ্রামবাসী আনোয়ার হোসেন বলেন, ‘আধুনিক যুগে এমন কুসংস্কার মেনে নেওয়া যায় না। এলাকার সচেতন মানুষ ও প্রশাসনের উচিত এদের (ওঝা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘এক ব্যক্তিকে সাপে কামড়েছে বলে সকালেই শুনেছি। পরিবারের আশা, যদি ওঝা তাকে (সাইফুল) ভালো করতে পারেন! সেজন্য এই আয়োজন করেছেন। উৎসুক জনতার ভিড় রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তবে ওঝাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কি না সে বিষয়ে কিছু বলেননি এই কর্মকর্তা।

গাজীপুরে সাপের কামড়ে আগত ব্যক্তির মৃত্যু

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ওঝার করার কাটা, গাজীপুর জীবিত ঢাকা প্রস্তুতি বিভাগীয় ব্যক্তিকে মৃত সংবাদ সাপে
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

February 6, 2026
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Latest News
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.