
নিহতরা হলেন সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রাজাঘাট মহল্লার আলাউদ্দিন শিকদার (৬৫) ও তার ছেলে কাইয়ুম শিকদার (৪৫)।
সাভার হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল্লাহেল বাকী জানান, ‘সকালে ছেলে কাইয়ুম শিকদার ও বাবা আলাউদ্দিন শিকদার মোটরসাইকেল যোগে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ছেলে কাইয়ুম। ব্যাংক টাউন ব্রিজ এলাকায় পৌঁছালে তারা দুর্ঘটনার শিকার হন।’
‘এ ঘটনায় বাবা ও ছেলে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনই মারা যান। পরে নিহতদের লাশ ও তাদের মোটরসাইকেলটি উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। কোনো পরিবহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে কিনা সেটা জানার চেষ্টা চলছে। তবে নিহতদের মোটরসাইকেলটি পুরোপুরি অক্ষত থাকায় তারা নিজেরাই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



