Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সুইডেনের
আন্তর্জাতিক

ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সুইডেনের

By জুমবাংলা নিউজ ডেস্কMay 16, 20221 Min Read

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে দীর্ঘসময়ের বিরোধিতা প্রত্যাহার করেছে দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি। খবর বিবিসি’র।

এর আগে ফিনল্যান্ড রোববার আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে।

ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত সুইডেনের
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।
Advertisement

বিবিসি জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি রোববার এ বিষয়ে একটি বৈঠক করে। বৈঠকের পর এক বিবৃতিতে পার্টি সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রস্তাবে সমর্থন করছে বলে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য পার্টি কাজ করবে। কিন্তু পার্টি সুইডেনে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি চায় না।’

‘আবেদন অনুমোদনের পর সুইডেনের ভেতরে পারমাণবিক অস্ত্র এবং স্থায়ী ঘাঁটি স্থাপনের চেষ্টা হলে এর বিরুদ্ধে পার্টি আপত্তি জানাবে,’ এতে আরও বলা হয়।

এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে সুইডেন গত ২ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সামরিক নিরপেক্ষতার অবস্থান থেকে তার সরে যাওয়ার পথ প্রশস্ত করেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ন্যাটোতে যোগ দিতে আবেদনের সিদ্ধান্ত মানে “রাশিয়া বিরোধী কিছু নয়” বরং সুইডেনের জন্য ভালো।’

তার দল যতটা সম্ভব ফিনল্যান্ডের সঙ্গেই সুইডেনের পক্ষ থেকে আবেদনের চেষ্টা করছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আগ্রহকে ভুল বলে অভিহিত করেছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026

Latest News

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa