সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়! নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ওমর সানীর সেই মন্তব্যের কৌতুকপূর্ণ এক জবাব দেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বিকালে ওমর সানীর উদ্দেশে মজা করে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’
জয় এই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনরাও ভিন্ন ভিন্ন মত দেন। কেউ জয়ের বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করেন—‘একজন জ্যেষ্ঠ শিল্পীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা উচিত হয়নি।’
মূল বিতর্কের সূত্রপাত হয় ওমর সানীর একটি সাম্প্রতিক ভিডিও থেকে। সেখানে তিনি বলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিনদিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’
এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও মন্তব্য করেন সানী। তাঁর ভাষ্য, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ওমর সানীর এই দুটি মন্তব্যকে ঘিরেই ক’দিন ধরে সামাজিকমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন শাহরিয়ার নাজিম জয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



