Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ সিরাজগঞ্জে কার্পাস তুলার লাভজনক ও ফলন ভালো, চাষিদের ভাগ্য ফিরছে
পজিটিভ বাংলাদেশ

সিরাজগঞ্জে কার্পাস তুলার লাভজনক ও ফলন ভালো, চাষিদের ভাগ্য ফিরছে

By rskaligonjnewsফেব্রুয়ারি 14, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: লাভজনক ও ফলন ভালো হওয়ায় সিরাজগঞ্জের চারটি উপজেলায় বেড়েছে কার্পাস তুলার চাষ। চলতি মৌসুমে সরকারি ও ব্যক্তি পর্যায়ে ৫০০ হেক্টর জমিতে অন্তত ১ হাজার ৪০০ জন কৃষক তুলা চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। এতে তুলা চাষে অনেকেরই ভাগ্যবদল হবে বলে আশা করছেন সংশিষ্টরা।

তুলা-১

Advertisement

তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এই জেলায় গত বছর তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২৬০ মেট্রিক টন। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ মেট্রিক টনে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ১৪ কোটি টাকা। এ হারে কৃষকের আয় হবে মোট মূল্যের ৭০ ভাগ। এই মৌসুমে সিরাজগঞ্জ জেলার সদর, রায়গঞ্জ, কামারখন্দ ও আংশিক উল্লাপাড়া উপজেলায় কার্পাস তুলা চাষ হচ্ছে।

রায়গঞ্জ উপজেলার বারইভাগ এলাকার তুলা চাষি সাইফুল ইসলাম বলেন, গত মৌসুমে এক বিঘা জমিতে তুলা চাষে খরচ হয়েছিল ৫-৬ হাজার টাকা। তুলা বিক্রি হয়েছিল ৪০ হাজার টাকার। এবার আমি দুই বিঘা জমিতে তুলা চাষ করেছি। খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। তুলার বর্তমান বাজারমূল্য প্রতি কেজি ৯০ টাকা। এবার ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি ১ লাখ ১০ থেকে ১৫ হাজার টাকার তুলা বিক্রি করতে পারবো।’

সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের তুলা চাষি মোকাদ্দেস ইসলাম বলেন, ‘অন্য ফসলের চেয়ে কার্পাস তুলা চাষে খরচ কয়েকগুণ কম। আমি সরকারিভাবে বীজ, সার ও ওষুধ পেয়ে চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে কার্পাস তুলা চাষ করেছি।’

কামারখন্দের তুলা উন্নয়ন বোর্ডের (কটন ইউনিট অফিসার) উজ্জল চন্দ্র বলেন, ‘উৎপাদিত তুলা বাজারজাতে ন্যায্যমূল না পাওয়ায় প্রান্তিক কৃষকরা তুলা উৎপাদনে আগ্রহ দেখাতেন না। উচ্চ পর্যায়ে আলোচনায় তুলা চাষে প্রণোদনাসহ উৎপাদিত তুলা বাজারজাতকরণের নিশ্চয়তা দেয় সরকার। একই সঙ্গে প্রণোদনা হিসেবে সরকারিভাবে বীজ, সার এবং ওষুধ বিতরণ করা হয়। তুলা ৯০
টাকা কেজি দরে বিক্রির নিশ্চয়তা দেওয়াতেই পাল্টে যাচ্ছে প্রান্তিক কৃষকের চিন্তাধারা ও ভাগ্য।’

তিনি আরও বলেন, ‘অন্য ফসলের চেয়ে খরচ কম হওয়ায় কার্পাস তুলা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। আগামীতে তুলা চাষে এ এলাকার কৃষকের সম্পৃক্ততা আরও বাড়বে বলেও আশা করছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উপ-সহকারী) কৃষি কর্মকর্তা শামিনুর ইসলাম শামীম বলেন, ‘খাদ্যের পরই বস্ত্রের স্থান। আর এ বস্ত্রের ৭০ ভাগ আসে তুলা থেকে। তুলা একটি লাভজনক ফসল। দিন দিন জেলায় তুলা চাষ বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৫০০ মেট্রিক টন তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।’

পরিত্যক্ত সুপারির খোলে কর্মসংস্থান সৃষ্টি, তৈরি হচ্ছে ১৩ পণ্য

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa