Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা সিরাজগঞ্জে চার বাসের সংঘর্ষ, নিহত ৩
ঢাকা বিভাগীয় সংবাদ

সিরাজগঞ্জে চার বাসের সংঘর্ষ, নিহত ৩

By iNews DeskAugust 16, 20191 Min Read

সিরাজগঞ্জে চার বাসের সংঘর্ষ, নিহত ৩
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক সঙ্গে চার বাস দুর্ঘটনায় পড়ে তিন জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফাইভ স্টার পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ডিপজল ও এনা পরিবহনের আরও দুটি বাস এসে ফাইভ স্টার পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাইভ স্টার পরিবহনের চালকসহ এক নারী নিহত হন। আহত হন উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী।

Advertisement

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এদের মধ্যে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ প্রফেসর ডা. হাবিবে মিল্লাম মুন্না হতাহতদের দেখতে হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজ নেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa