সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন।

সিরিয়া থেকে ছাগল চুরি

Advertisement

এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অবস্থান করছিল। ২০২৪ সালের ডিসেম্বরে যখন সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতন হয় তখন গোলান উপত্যকার বড় একটি অংশ দখল করে ইসরায়েলি সেনারা।

অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা প্রায় ২৫০টি ছাগলকে মাঠে চড়তে দেখেন। এগুলো সিরিয়ার খামারিদের ছাগল। এরপর তারা সেগুলোকে ধরে পশ্চিমতীরে নিয়ে আসে।

সেখানে আগে থেকেই ট্রাক প্রস্তুত করা ছিল। এরপর ট্রাকে ছাগলগুলো তুলে সেগুলো পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠায় তারা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, যারা এরসঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কোয়াড কমান্ডারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং যে চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

চুরির বিষয়টি পরেরদিন সকালে ধরা পড়ে। ওই সময় সিরিয়ার কৃষকরা দেখতে পান কিছু ছাগল রাস্তার পাশে হাটাহাটি করছে। তারা বিষয়টি সিরিয়ার সেনাবাহিনীকে অবহিত করেন।

আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি যাওয়া ছাগলের এখনো খোঁজ চলছে। যারমধ্যে ২০০টি এখনো ইসরায়েলে রয়ে গেছে। আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.