Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সিলেট বিমানবন্দরে ১৪ স্বর্ণের বারসহ যাত্রী আটক
জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেট বিমানবন্দরে ১৪ স্বর্ণের বারসহ যাত্রী আটক

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 2020Updated:December 18, 20202 Mins Read
সিলেট বিমানবন্দরে ১৪ স্বর্ণের বারসহ যাত্রী আটক
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দাদের একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। খবর ইউএনবি’র।

শুক্রবার সকাল ৮টা ৪৫মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার জামিল আহমদ (২৮)। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। অন্য দুটি স্বর্ণের বার এবং কিছু স্বর্ণালংকার তার হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিল আহমদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জামিল আহমদ তার কাছে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আল আমিন আরও জানান, দুবাই ফেরত জামিলের হাত ব্যাগ থেকেও দুটি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ মারুফুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান হওয়ার খবর পেয়ে তা প্রতিরোধে কাস্টমস হাউজ ঢাকার প্রিভেন্টিভ দল বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং নজরদারি করতে থাকেন।

পরে রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা লুৎফর রহমানকে শনাক্তের পর তল্লাশি করা হয়।

এ সময় লুৎফরের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের মোট ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।

এর আগে গত ১৮ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ দল ৬০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করে।

উদ্ধার হওয়া ওই স্বর্ণের ওজন ছিল প্রায় ৭ কেজি। যার বাজার মূল্য ছিল ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa