
সিলেটের আবহাওয়া অফিস ৪ বার ভূমিকম্পের কথা বললেও, নগরীর মানুষ এটা মানতে নারাজ। অনেকেই, ৪, ৫ বার, ৭ বার আবার কেউ কেউ ৮ বার ভূমিকম্প হওয়ার কথাও বলছেন। এটি নিয়ে ফেসবুকে পক্ষ-বিপক্ষ হয়ে তুমুল লেখালেখি চলছে।কেউ ৫ বার লিখলে আরেকজন ৭ বার হয়েছে লিখে কমেন্টস করতেও দেখা গেছে।
তবে, সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেছেন, রিখটার স্কেল ২ মাত্রার নিচে যে কম্পন হয় সেটিকে গণনা করা হয় না। ভূমিকম্পের পরপর ছোট যে কম্পন হয় সেটি ‘আফটার শক’। সুতরাং সংখ্যার চেয়ে ভূমিকম্পের মাত্রা বিবেচনায় নেয়া জরুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



