
স্থানীয়রা বলছেন, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, শিলখুড়িসহ বেশ কিছু ইউনিয়নের সীমান্ত দিয়ে বিজিবি’র চোখ এড়িয়ে বিএসএফ সদস্যরা দু-একজন করে মানসিক ভারসাম্যহীন মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়। এসব মানুষের ভাষাও স্থানীয়রা বুঝতে পারেনা। করোনা ভাইরাসে আতংকের মাঝে এসব মানুষের বিচরণে শংকিত এলাকাবাসী।
এমন অভিযোগ কানে এসেছে জানিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক রোজাউল করিম বললেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এলাকায় অনাহুত এসব মানুষের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শংকায় রয়েছেন স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



