Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই কয়েকদিন আগে নতুন মানচিত্র বিল পাস করে নেপালের পার্লামেন্ট। সেই উত্তেজনার রেশ না কটাতেই উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল। দারচুলা-তিনকার মধ্যকার ওই সড়কটি মহাকালী করিডর নামেও পরিচিত। এ ঘটনা ভারতকে আরও চিন্তিত করে তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যাতায়াতের সড়ক না থাকায় ওই এলাকার গ্রামীবাসীদের ভারতের সড়ক মাড়াতে হয়। ভারতের ওপর নির্ভরতা কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একবার এ সড়কটি হয়ে গেলে নেপালের সাধারণ মানুষের ভারতের ওপর নির্ভরতা কেবল কমবে তা নয়, দেশটির আর্মড-পুলিশও এলাকাটিতে বর্ডার পোস্ট বসাতে পারবে। একইসঙ্গে দিতে পারবে টহলও।

অন্যদিকে তিনকারের কাছেই চায়না বর্ডারেও গমনাগমন সহজতর হবে সড়কটির কাজ সম্পন্ন হলে। এছাড়া পিলগ্রিম ও কৈলাস মানস সরোবরে পর্যটকদের যাতায়াত সহজ হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.