আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন দল স্যোসাল ডেমোক্রেটসের নেতা ম্যাগডালিনা অ্যান্ডারসন পদত্যাগের ঘোষণা করেছেন। দেশটির ডানপন্থি দলগুলোর একটি দুর্বল ব্লকের কাছে পরাজয় মেনে নিয়ে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। খবর গার্ডিয়ান।

প্রধানমন্ত্রী ম্যাগডালিনা সংবাদ সম্মেলনে জানান, তার দল স্যোসাল ডেমোক্রেটস (এসডি) সুইডেনের সবচেয়ে বড় দল। দলটির ৩০ শতাংশের বেশি ভোট রয়েছে। অন্যদিকে পার্লামেন্টে ডানপন্থি ব্লকের সংখ্যাগরিষ্ঠতা ছিল খুবই কম।

বুধবার যখন পোস্টাল ভোট এবং বিদেশে বসবাসকারী নাগরিকদের ভোট গণনা করা হয়, তখন এসডি এবং তিনটি কেন্দ্রীয়-ডান দলের একটি আলাদা জোট ৩৪৯টি সংসদীয় আসনের তিনটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে নির্বাচনে এগিয়ে যায়।
সুইডেন

Advertisement

দেশটির উদারপন্থি, খ্রিস্টীয় ডেমোক্রেটস এবং লিবারেল দলের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না যে, তারা কীভাবে একত্রে সরকার পরিচালনা করবে। অন্যদিকে কেন্দ্রীয়-ডান দলগুলো বলেছে যে তারা অতি ডানপন্থি দলের মন্ত্রী হতে চায় না।

তবে এসডির শক্তিশালী অবস্থান দলটিকে সুইডেনের দ্বিতীয় বুহত্তর দল এবং ডানপন্থি দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে গড়ে তুলেছে। দলটির ভোট রয়েছে ২০ শতাংশ। এ সব কারণে দলটি সংসদের সমর্থনের মাধ্যমে সরকার গঠনের জন্য এগিয়ে ছিল।

অ্যান্ডারসন বলেন, এটা হলো সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা, তবে সেটাকে সংখ্যাগরিষ্ঠতাই বলতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ম্যাগডালিনা অ্যান্ডারসন বলেন, আগামীকাল আমি আমার পদত্যাগপত্র হস্তান্তর করব। এরপরের সব দায়িত্ব স্পিকারের।

এদিকে এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসডির নেতা জিমি আকেসন বলেন, এখন সুইডেনকে আবার ভালো করার কাজ শুরু হলো।

ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না যেসব দেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.