
এতে কারখানার ১৫ জন কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরাংশের শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা শহরে।
আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গেই পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ঘন কালো ধোঁয়ার ভিতর থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন দমকলকর্মীও। স্থানীয় চিকিৎসকেরা জানান, ১৫ জন কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৯০ জন গুরুতর আহত হয়েছেন।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মী বলেন, হঠাত্ একটা বিকট শব্দ হয়। আকাশে আগুনের গোলা ছিটকে উঠে। মুহূর্তের মধ্যেই পার্কিং লটে থাকা গাড়িগুলোতে আগুন লেগে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



