Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সুদানের দারফুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আন্তর্জাতিক প্রবাসী খবর

সুদানের দারফুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By Hasan Majorফেব্রুয়ারি 21, 20212 Mins Read

Advertisement
প্রবাস ডেস্ক: সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ) উদ্যোগে ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দারফুরের এলফেশার শহরের আল কিইদা গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে মুজিব বর্ষের লগো সম্বলিত আট শতাধিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোনা বাদুই আব্দেল, উত্তর দারফুরের লিয়াজো অফিসার কর্নেল আমির ও ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম।

উনামিড পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,  ‘বাঙালি এমন এক জাতি যারা নিজ ভাষার জন্য জীবন দান করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করছে যা বাংলাদেরে ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করেছে।’

শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে আল কিইদা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ‘এই শিক্ষা সামগ্রীগুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন ছিল। এর ফলে সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।’

ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম তাঁর সূচনা বক্তব্যে মহান ভাষা দিবসের উপর সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন।

তিনি বলেন, ‘আমরা মিশন এরিয়াতে ইতোমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয় ও খার্তুম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি এবং ৪টি স্কুলে নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করি।’

বাংলাদেশ ফর্মড পুলিশের অপারেসনস অফিসার হিসেবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া পিপিএম জানান, ‘বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিদ্ধস্ত প্রদেশ দারফুরে শান্তি রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এর আগে এই বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে শহীদ মিনার স্থাপন করা হয় যা সুদানের ইতিহাসে প্রথম।’

এই শহীদ মিনারে আজ (২১ ফেব্রুয়ারি) উনামিড মিশনের পুলিশ চিফ অফ স্টাফ, স্কুলের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ ফর্মড পুলিশের সদস্যগণ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

জুন 9, 2026
ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

জুন 9, 2026
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

জুন 9, 2026
Latest News
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa