
গত ২৪ জানুয়ারি জুমা নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে খতিব মাওলানা আবু ফজল দ্বোহার কাছে কালেমা পড়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামে দিক্ষিত হন একই পরিবারের চার সদস্য।
নওমুসলিম আবদুল্লাহ বলেন, ইসলাম ও মুসলমানদের রীতি-নীতি দেখে এই ধর্মের প্রতি আমার আগ্রহ জন্মায়। বিয়ের আগ পর্যন্ত এ বিষয়ে একটা ভাবনা কাজ করত। বিয়ের পর স্ত্রীকে আগ্রহের কথা জানালে আমার স্ত্রীও ইসলাম গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, মুসলমান হওয়ার পর তার স্ত্রী শ্রীমতি বালা দাসের (২৫) নতুন নাম রহিমা জান্নাত হামিদা, বড় মেয়ে নন্দিনীর (৬) নতুন নাম আয়েশা জান্নাত আক্তার এবং ছোট ছেলে মনি অনুরাগের নতুন নাম মো. রায়হান আহমদ রাহি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



