জুমবাংলা ডেস্ক: নীলফামারী সদরে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষক মনিরুজ্জামান বাবুর বাড়িতে এক শিক্ষার্থী (১৬) অনশন করছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে থেকে তিনি সদর উপজেলার রামনগর ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নেন।

অভিযুক্ত শিক্ষক সদর উপজেলার চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রামনগর ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামের বাসিন্দা মকছেদুল ইসলামের ছেলে।

জানা গেছে, শিক্ষক মনিরুজ্জামান দুই বছর আগে ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা করতে থাকেন। পরে কোনো উপায় না পেয়ে ওই ছাত্রী তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
বিয়ে

Advertisement

অনশনরত ছাত্রী বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এখন বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা করেন। তিনি আমাকে বিয়ে না করলে নিজেকে শেষ করে ফেলব। আমি কাল থেকে কোনো কিছু খাইনি। সে আমাকে যতক্ষণ বিয়ে না করবে, না খেয়েই থাকব।

অবশ্য এ বিষয়ে মনিরুজ্জামান বাবুর মন্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হননি।

অনশনরত ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, শনিবার রাত থেকে মেয়েটি বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অবস্থান করছে। মেয়েটির বয়স অনুযায়ী সে এখনও বিয়ের যোগ্য নয়। তাই উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে মীমাংসা করতে বলেছি।

বাবার লাশ উঠানে ফেলে রেখে সন্তানদের পেনশনের টাকা ভাগাভাগি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.