
রিপোর্ট বলছে, জাহাজের ৩,৭০০ যাত্রীর মধ্যে ৬৫০ জনই ভাইরাস আক্রান্ত। সংক্রমণ সন্দেহে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে আরও শতাধিক যাত্রীকে। জাহাজের ১৬০ জন ভারতীয় ক্রু মেম্বারদের মধ্যে তিনজনের সংক্রমণের কথা জানা গেছে। বাকিরাও সংক্রমণের ভয়ে বারে বারেই বাড়ি ফেরানোর অনুরোধ জানাচ্ছে মোদি সরকারকে। জাহাজে এই দুই জাপানি যাত্রীর মৃত্যুর পরে, সেই আশঙ্কা আরও তীব্র হয়েছে। মৃত্যুভয় ক্রমশ গ্রাস করছে সবাইকে।
থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আরও ১০৮ জন মারা গেছেন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১১২ জনে। বিশ্বব্যাপী এ সংখ্যা অন্তত ২ হাজার ১২০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের প্রতিষেধক আসতে দেড় বছর লাগার কথা জানালেও যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী সারাহ গিলবার্ট দাবি করেছেন, আগামী এক মাসের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাসের প্রতিষেধক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : দ্য ওয়াল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



