Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সেই পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ক্লোজড
বরিশাল বিভাগীয় সংবাদ

সেই পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ক্লোজড

By Shamim Rezaজানুয়ারি 5, 20213 Mins Read

সেই পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ক্লোজড

Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করীম মৃত্যুর ঘটনায় অবশেষে অভিযুক্ত নগর ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুলিশ কশিনারের নির্দেশে তার উপর এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এদিকে নিহত রেজাউলের বাবার দায়ের করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) মঙ্গলবার বিকেলে এসআই মহিউদ্দিন মাহিকে নগর ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দিয়েছে। বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে রেজাউল করীমকে নির্যাতন করে হত্যার অভিযোগের বিভাগীয় তদন্ত চলছে বলে জানান বিএমপি কমিশনার।

এর আগে বরিশালে রেজাউল করীমকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতারের পর কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। মঙ্গলবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশী মামলাটি দায়ের করেন মৃত রেজাউলের পিতা মো. ইউনুস মুন্সী।

আদালতে নালিশী অভিযোগ দায়েরকারী আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, মৃত রেজাউল করীমের পিতা মো. ইউনুসের আবেদন বিচারক গ্রহণ করেন।

অ্যাডভোকেট আবুল কালাম আরও জানান, মামলায় বরিশাল নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মহিউদ্দিন মাহি ও অজ্ঞাত দুই পুলিশ সদস্যকে আসামী করা হয়েছে। অভিযোগকারী মো. ইউনুস মামলায় উল্লেখ করেছেন, অজ্ঞাত দুজনকে দেখলে চিনতে পারবেন।

আদালত সূত্রে জানা গেছে, মো. ইউনুস মঙ্গলবার বেলা ১১টায় উপস্থিত হয়ে তার ছেলেকে হত্যার অভিযোগে নালিশী মামলটি আদালতে উপস্থাপন করেন। এ সময় বিচারক তার মৌখিক বক্তব্যও শোনেন। দুপুর ২টায় মিনিটে বিচারক ফের আদালতের কার্যক্রম শুরু করেন। এ সময় আদালতে মামলার বাদী ইউনুস কান্নায় ভেঙে পড়ে পুত্র রেজাউল হত্যার বিচার চান। বিকেলে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশনা দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করীমকে (৩০) গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় হামিদ খান সড়কের বাসার সামনের গলি থেকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন মাহি। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রেজাউল করীম কারাগারে অসুস্থ হলে গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে কারাগার থেকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১২টার রেজাউল করীম মৃত্যুবরন করেন।

রেজাউলের পরিবারের অভিযোগ, উপপরিদর্শক মহিউদ্দিনের নির্যাতনে অসুস্থ হয়ে রেজাউল মারা গেছেন।

ময়না তদন্ত শেষে শনিবার বিকালে লাশ নিয়ে সাগরদী এলাকার বাসায় পৌঁছার পর কয়েকশ নারী-পুরুষ সড়ক আটকে বিক্ষোভ করেন।

রেজাউলের স্ত্রী মারুফা আক্তার সোমবার জানান, তিনিসহ পরিবারের কয়েকজন সদস্য সোমবার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। পুলিশ কমিশনার ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও বিভাগীয় তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে আগে মামলা গ্রহণ করতে অপারগতা জানান। এরপরে রেজাউলের পরিবার আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa