Advertisement
জুমবাংলা ডেস্ক : বাঙালি নিয়ম অনুযায়ী বিয়ের পরে নতুন বউকে নিয়ে আসা হয় বরের বাড়িতে। এরপর বরের আত্মীয়-স্বজন পাড়া-পড়শি মিলে চলে বউ বরণ। বিয়ের পর হয় বৌভাত। সেখানে চলে বর-কনের দুই বাড়ির লোকজনসহ আত্মীয়-স্বজন আর পাড়া-প্রতিবেশীর আনন্দ উল্লাস। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে বট তলার রুবেল বেপারীর বিয়েতে এমনটিই হওয়ার কথা ছিল। তবে সব আয়োজন পাল্টে গেছে একটি সড়ক দুর্ঘটনায়। নতুন বউ ঘরে আনতে গিয়ে লাশ হয়ে ফিরে একে একে দশটি প্রাণ। যে বাড়িতে আনন্দ-উল্লাসে বউ বরণের কথা ছিল সেখানে এখন কান্নার রোল। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে মৃত্যুযাত্রায়।

শুক্রবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে রবেলের বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজনসহ ১০ জনই মাইক্রোবাসের যাত্রী। সর্বশেষ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বরের খালাতে ভাই জাহাঙ্গীর।

নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আব্দুর রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনী তাবাসসুম (৬), ভাবি রুনা (২৫), ভাতিজা তাহসান (৫) একই পরিবারের সদস্য। বাকি পাঁচজনের মধ্যে বরের খালাতো ভাই জাহাঙ্গীর (৪২), ভাবির ছোট বোন রেনু (১২), মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০)।

এঘটনায় অপর আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের মধ্যে আটজনের বাড়ি লৌহজংয়ের কনকসার। গাড়িচালকের বাড়ি শ্রীনগর উপজেলায়। এঘটনায় বর পেছনের গাড়িতে থাকায় তিনি অক্ষত। নিহতদের মধ্যে আটজনের বাড়ি লৌহজংয়ের কনকসার ও বরের খালাতে ভাই জাহাঙ্গীরের ও গাড়ি চালকের বাড়ি শ্রীনগর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫-৫৫৬৬) মুন্সীগঞ্জ থেকে ঢাকার কামরাঙ্গীচরে যাচ্ছিল আর স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮১৯৫) যাত্রীবাহী বাসটি যাচ্ছিল মাওয়ার দিকে। পথে ষোলঘর বাসস্ট্যান্ড এলাকা তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন যাত্রী ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে শ্রীনগর স্বাস্ব্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে পথে মারা যান দুজন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান একজন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে।

তদন্ত কমিটি গঠন :
একইদিন বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেন। এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে প্রধান করে উপজেলা নির্বাহী অফিসার, ট্রাফিক ইন্সপেক্টর (হাইওয়ে), স্থানীয় চেয়ারম্যান, শ্রীনগর সার্কেল এসপি , বিআরটিএর প্রতিনিধিসহ পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বজন হারিয়ে বাকশূন্য বর রুবেল :
নতুন বউকে ঘরে তোলার আয়োজন বদলে গেছে স্বজনদের মৃত্যুতে। চাপা কান্নায় চোখ দিয়ে অঝরে ঝরছে জল। চোখে মুখে আর্তনাদ। স্বজন হারিয়ে বাকশূন্য হয়ে পড়েছেন বর রুবেল বেপারী। কারো সাথেই কথা বলতে পারছেন না তিনি।

নয়জনের জানাজা শেষে দাফন :
শুক্রবার রাতেই শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটজনের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে সেখানে কান্নার রুল পড়ে যায়। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশের। শনিবার সকালে লৌহজং উপজেরার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে কনকসার এলাকার নিহত আটজনের জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জানাজায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক জনসাধারণ। পরে নিহত আটজনকে সাতগড়িয়া কবরস্থানেও দাফন করা হয়। অপরদিকে গাড়ি চালক বিল্লালে জানাজা হয় শ্রীনগর উপজেলার বেজগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। স্থানীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।

দায়ী বেপরোয়া গতি :
এই সড়ক দুর্ঘটনার জন্য দুই গাড়িরই বেপরোয়া গতি দায়ী বলে মনে করছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন- এক্সপ্রেস হাইওয়ের নির্মাণকাজ চলমান থাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের একটি পাশ সম্পূর্ণ বন্ধ থাকার কারণে একলেনে গাড়ি যাওয়া-আসা করছিল। এসময় দুটি গাড়িই প্রচণ্ড গতিতে ছিল বলে মনে করছি। কারণ মাইক্রোবাসটি একবারেই ধুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটির সামনের অংশ ক্ষতি হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.