Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের সহকারী শিক্ষক আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে (৩৯) আবারও ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ২৩ নভেম্বর এরশাদুল আলমসহ ১৫ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

গ্রেফতার ১৫ সদস্যের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের মধ্যে এরশাদুল আলমের ৫ দিন ও বাকি ১৪ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়।

সেই রিমান্ড পূর্ণ হওয়ার পর মঙ্গলবার আদালতে এরশাদুলকে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করে কোতোয়ালি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।

আদালত মামলার তদন্তের স্বার্থে এরশাদুলের ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ। উল্লেখ্য, এরশাদুল আলম হিযবুত তাহরীর চট্টগ্রাম মহানগর শাখার প্রধান। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

গত ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান এরশাদুল আলমসহ সংগঠনটির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারবিরোধী ও উসকানিমূলক লিফলেট, নগদ দুই লাখ ৮২ হাজার টাকা, দুটি ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইস, সংগঠনের গঠনতন্ত্র ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়।

এরশাদুল ছাড়াও গ্রেফতার অপর সদস্যরা হলেন – ওয়ালিদ ইবনে নাজিম, ইমতিয়াজ ইসমাঈল, আবদুল্লাহ আল মাহফুজ, নাছির উদ্দিন চৌধুরী, নাজমুল হুদা, লোকমান গণি, মো. করিম, আবদুল্লাহ আল মুনিম, কামরুল হাসান রানা, আরিফুল ইসলাম, আজিম উদ্দিন, আজিমুল হুদা, ফারহান বিন ফরিদ ও মো. সম্রাট।

তাদের গ্রেফতারের পরদিন সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

সেখানে তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে নাজমুল হুদা প্রকৌশলী, আবদুল্লাহ আল মাহফুজ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ইমতিয়াজ ইসমাঈল ও আজিমুল হুদা বেকার। বাকিরা নগরীর বিভিন্ন কলেজে পড়েন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। আবুল মোহাম্মদ এরশাদুল আলম হিযবুত তাহরীর চট্টগ্রাম মহানগর শাখার প্রধান। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বায়েজিদের একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার মামলাটির দায়িত্ব কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.