
আটকের পর কক্সবাজারের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন উপ-পরিদর্শক বাদী হয়ে উক্ত শিবির ক্যাডারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বৃহস্পতিবার স্বাক্ষরিত উক্ত গণবিজ্ঞপ্তিতে বলেন-‘সম্প্রতি জাহিদুল ইসলাম পিতা-মঈনুল হক নামে এক স্বেচ্ছাসেবককে পুলিশ আটক করে এবং পরবর্তীতে শুনা যায় যে, সে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
প্রকৃতপক্ষে তার কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্কে উপজেলা প্রশাসন অবগত ছিল না। স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত করার পর থেকে উপজেলা প্রশাসন তাকে শুধুমাত্র একজন স্বেচ্ছাসেবক হিসাবেই বিবেচনা করত। এক্ষণে তার উল্লিখিত বিতর্কিত বিষয়ের খবর শুনার পর উপজেলা প্রশাসন কর্তৃক তাকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
এদিকে উপজেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবক কমিটিতে আরো অনেক শিবির ক্যাডার রয়েছেন। তারা সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে কৌশলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে ইউএনও জিয়াউল হক মীর এ বিষয়ে বলেছেন, কোনো রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের দায়-দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



