Advertisement

জুমবাংলা ডেস্ক: পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হক জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। গত সোমবার বিকালে তিনি জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।

মঙ্গলবার গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় তিনি বলেন, আমি আজ মঙ্গলবার থেকে অফিস কার্যক্রম শুরু করেছি। সরকারি নির্দেশে আমি সোমবার বিকালে এখানে যোগদান করেছি। জামালপুর জেলাবাসীকে সেবা করতে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

গত সোমাবার অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনা অফিসে এসেছিলেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছেন। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা?

এমন প্রশ্নের জবাবে নতুন জেলা প্রশাসক বলেন, তার (সানজিদা) ছুটির দরখাস্ত আমার হাতে এখনও আসেনি। আসলে বিষয়টি নিয়ে অফিসিয়াল সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু তদন্ত চলছে এই মূহুর্তে ছুটির বিষয়টি নিয়ে বলা যাচ্ছে না।

সম্প্রতি নারী সহকারীর সাথে আহমেদ কবীরের ঘটনার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কি কোন ধরণের প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমার মনে হয় না এমন কোন প্রভাব পড়েছে বা পড়বে। কাজ তার নিজের গতীতে চলবে এটাই নিয়ম। তার (আহমেদ কবীর) বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ওনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এখন আপাতত এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.