Advertisement

স্পোর্টস ডেস্ক : ঘরের বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা। কিন্তু সপ্তম উইকেটে জাদেজাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি অলরাউন্ডার।

টেস্ট সিরিজে

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের বোলিং তোপে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন দুই ভারতীয় অলরাউন্ডার। দুজনেই ওয়ানডে মেজাজে ব্যাট করে রান তুলতে থাকেন।

দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তের পৌঁছে যায় অশ্বিন। ১০৮ বলে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন এই তারকা ক্রিকেটার। ১১২ বলে ১০২ রানে অপরাজিত থেকে প্রথমদিন শেষ করেছেন তিনি।

এর আগে দিনের শুরুতে চার উইকেট শিকার করে ভারতের টপ অর্ডারকে বিধ্বস্ত করেছে পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি এবং ঋষভ পান্থকে সাজঘরে ফেরান তিনি।

কিন্তু সপ্তম উইকেটে অশ্বিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জাদেজা। দুজনেই ওয়ানডে মেজাজে ব্যাট করে রান তুলতে থাকেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটিও তুলে নেন এই দুই অলরাউন্ডার।

শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় টাইগ্রেসদের

তৃতীয় সেশনে ৩২ ওভার ব্যাট করে ১৬৩ রান তুলেছেন জাদেজা-অশ্বিন। দুজনের মিলে ১৯৫ রানের জুটি গড়েছে। এতে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথমদিনের খেলা শেষ করেছে ভারত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.