আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বাড়তি মেয়াদে দায়িত্ব পালন করবেন না। তিনি যথাসময়ে অবসর নেবেন। তার অবসর গ্রহণের তারিখ আগামী ২৯ নভেম্বর।

আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতিতে না টেনে আনার জন্য দেশটির রাজনৈতিক দল ও জনসাধারণকে আহ্বান জানিয়েছেন।
এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শপথগ্রহণ অনুষ্ঠানে সেনাপ্রধান জাভেদ বাজওয়া অনুপস্থিত থাকা নিয়ে ইফতিখার বলেন, শরিফ যেদিন ক্ষমতা গ্রহণ করেন সেদিন জেনারেল বাজওয়া অসুস্থ ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



