
ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলে, যদি তথ্য প্রকাশ করতে দেরী হয়ে থাকে তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিন। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের এই পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।বিমান বিধ্বস্তের পর পশ্চিমা বিভিন্ন দেশ দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়। তবে কিছুদিন অস্বীকার করলেও শেষ পর্যন্ত মানবিক ভুল ব্যাখ্যা দিয়ে ইরান সেনাবাহিনী জানায়, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান পিএস৭৫২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



