Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ২২২ রানের বিশাল জয়ে সেমির পথে যুবারা
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

২২২ রানের বিশাল জয়ে সেমির পথে যুবারা

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 25, 20213 Mins Read

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে চলমান যুব এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে চ্যাম্পিয়নের মতোই খেললো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবারে নেপালের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে জয়ের পর আজ কুয়েতকে তারা হারিয়েছে ২২২ রানের বিশাল ব্যবধানে।

২২২ রানের বিশাল জয়ে সেমির পথে যুবারা

Advertisement
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৯১ রান করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেঞ্চুরি হাঁকান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। বিপরীতে কুয়েত অলআউট হয়েছে মাত্র ৬৯ রানে। বাংলাদেশ পেয়েছে ২২২ রানের ব্যবধানে জয়।

পরপর দুই ম্যাচে বাংলাদেশের বিশাল দুইটি জয় সেমিফাইনালের পথও সুগম করে দিয়েছে। রোববার নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। অন্যথায় অপেক্ষা করতে হবে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য।

বাংলাদেশের করা ২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে একবারও মনে হয়নি ম্যাচটি জিততে পারে কুয়েত। প্রথম ছয় ওভারে মাত্র ৭ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৪ রান।

সেখান থেকে অষ্টম উইকেটে ২৭ রান যোগ করেন অধিনায়ক-ওপেনার মিত ভাবসার ও মির্জা আহমেদ। এ জুটির কল্যাণে ৬০ পেরোয় কুয়েতের সংগ্রহ। মিত করেন ৪০, মির্জার ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া বাকি কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এছাড়া রাকিবুল হাসান ও এসএম মেহরব হাসান নেন ২টি করে উইকেট।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল কুয়েত। শুরু থেকেই একপ্রান্ত আগলে রেখে খেলে তিন অঙ্কে পৌঁছে যান মাহফিজুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১১৯ বলে ১১২ রানের ইনিংস। আর শেষ দিকে ২৪ বলে ৪২ রানের ঝড় তোলেন মেহরব।

বাংলাদেশের যুবাদের শুরুটা এতো ভালো ছিল না। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের শেষ বলে দলের ৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান ২ রান করা ইফতিখার হোসেন ইফতি। দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন মাহফিজুল ও আইচ মোল্লা।

চাপ সামলে জুটি গড়ে সেটিকে আরও বড় করার আগেই ৩৯ বলে ২০ রান করে ফিরে যান আইচ। ততক্ষণে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মাহফিজুল। কিন্তু অপরপ্রান্ত থেকে সমর্থন পাচ্ছিলেন না তিনি। তৃতীয় উইকেট জুটিতে আরিফুল ইসলাম ৫৩ ও চতুর্থ উইকেটে তাহজিবুলকে নিয়ে যোগ করেন ৪৪ রান।

ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারায় ব্যর্থতায় পড়েন আরিফুল (২৪ বলে ২৩) ও তাহজিবুল (১৯ বলে ২৫)। ইনিংসের ৩২তম ওভারে ১০৭ বল খেলে ১২ চার ও তিন ছয়ের মারে সেঞ্চুরি পূরণ করেন মাহফিজুল। এরপর হাঁকান আরও একটি ছক্কা।

তবে দলীয় দুইশ পূরণ হওয়ার আগেই মোহাম্মদ উমরের বলে ক্যাচ আউট হন আজকের সেঞ্চুরিয়ান। তার ব্যাট থেকে আসে ১২ চার ও ৪ ছয়ের মারে ১১২ রানের ইনিংস। মাহফিজুল যখন ফিরে যান তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৩৫.৪ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান।

এক ওভার পরই বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রান্তিক নওরোজ নাবিল। এরপর বাকি দায়িত্ব নিজের কাঁধে নেন দলটির সাবেক অধিনায়ক মেহরব ও বর্তমান অধিনায়ক রাকিবুল হাসান। মেহরব ২৪ বলে ৪২ ও রাকিবুল ২১ বলে ২১ রান করলে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পায় বাংলাদেশ।

কুয়েতের পক্ষে ম্যাচটিতে বল হাতে হাত ঘুরিয়েছেন নয় জন বোলার। সবচেয়ে বেশি তিন উইকেট নেন আব্দুল সাদিক। এছাড়া মোহাম্মদ উমর ও হেনরি থমাস নেন দুইটি করে উইকেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026

Latest News

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa