Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানার বেহাল দশা
জাতীয় বিভাগীয় সংবাদ

সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানার বেহাল দশা

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 25, 2019Updated:আগস্ট 25, 20193 Mins Read

এম আর মহসিন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: জনবল সংকট, জরাজীর্ণ অবকাঠামো আর উৎপাদন বন্ধের কারণে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানাটি বেহাল দশায় পড়েছে। এর অভ্যন্তরে তিনটি উপ-কারখানার প্রায় দেড় শত কোটি টাকার মেশিনপত্র বিকল হয়ে পড়েছে।

Advertisement

জানা যায়, ১৮৬৫ সালে সৈয়দপুর শহরের উত্তরাংশে প্রায় ১১০ একর ভূমির উপর সৈয়দপুর রেলওয়ে কারখানা স্থাপন করে ব্রিটিশরা। ট্রেন ও রেললাইনের সকল যন্ত্রাংশ এ কারখানায় তৈরি হয়। তবে রেলপথ ও এর ওপরে ছোট-বড় সেতু তৈরি ও মেরামতের জন্য প্রয়োজনীয় নাট-বোল্ট থেকে বৃহৎ যন্ত্রাংশ তৈরির জন্য এর কারখানা সংলগ্ন ১৮ একর ভূমিতে পৃথকভাবে রেলওয়ে সেতু কারখানা স্থাপন করেন ইংরেজরা। এতে সেতু ময়দান ও সেতু কারখানার কর্মকান্ড পরিচালনা করা হয়। সেতু কারখানায় মেশিন উপ-কারখানা (শপ), পয়েন্টস এ্যান্ড ক্রোসিং ও গাডার ইয়ার্ড নামে তিনটি কারখানায় প্রায় সাড়ে শত শ্রমিক কাজ করত। তবে এখন আর এ সকল উপকারখানায় কোন উৎপাদন কার্যক্রম হয় না।

এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, আগে কর্মচাঞ্চল্যে ভরে ছিল এ কারখানার সকল শপ। ১২৭ জন মঞ্জুরীকৃত পদে বর্তমান ২ জন অফিসে ও ১৮ জন শপের কাজে নিযুক্ত রয়েছেন। এদের মধ্যে একজন ফোরম্যান থাকলেও কয়েক মাস আগে তিনি অন্যত্র বদলি হন। আর অভিভাবক হিসেবে উপ রেলওয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আহসান উদ্দিনকে অতিরিক্ত সহকারী সেতু প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছে। তবে কোন কাজ নেই।

তারা আরও জানান, গোল্ডেন হ্যান্ডশেক ও নিয়মিত অবসরের কারণে এ অফিস আগামি ২ বছরের মধ্যে তালাবদ্ধ হয়ে যাবে।

সেতু কারখানার অফিস সহকারি আশরাফ আলী জানান, এ কারখানার জনবল ও অন্যান্য সংকট বিষয়ে ঊর্ধ্বতনদের একাধিকবার জানানো হয়েছে। এখানে আমাদের করার কিছুই নেই। কারণ আমারও অবসরের সময় হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সরজমিনে এ সেতু কারখানা ঘুরে দেখা যায়, পুরো কারখানা জুরে তিন ফুট উচু জঙ্গলের সবুজ চাঁদর। এর ওপর রাখা হয়েছে তিস্তা ও পাকশি হার্ডিঞ্জ সেতুর পরিত্যাক্ত লোহা-লক্কর। একটি বিকল ষ্টিম ক্রেন যা ঘাসের সাথে মিশে যাচ্ছে। মেশিন শপের সাথে প্লাট ফরম শেড বা নকশা ঘর। এতে ৯ টি টুলবক্স, ইয়ার কমপ্রেসার তিনটি জরাজির্ণ অফিস ঘর। বিশাল উচ্চতার জির্ণ শেড অবকাঠামো। এর মেজেতে সারিবদ্ধ ৫টি বৃহৎ এয়ার কমপ্রেসার, ৩ টি ওয়েল্ডিং প্লান্ট,উইন্স ক্রাব, ডাইচ ৩টা, লেদ ২টি, বিদ্যুৎ চালিত বেল্ড ড্রাইভিং ৩ টা,প্লেট কাটিং বা শেয়ারিং ১টি, হেমার ২ টি, প্লেনিং ২টি । পয়েনন্টস এ্যান্ড ক্রোসিং শপে এক্সপাঞ্জ সুইস বা টাংরেল, ৬০ হর্সের বিদ্যুৎ সম্পন বেল্ড ড্রাইভ ২ টি। গাডার ইয়ার্ডে আসানো শেয়ারিং মেশিন, শেয়ারিং পাঞ্চ মেশিন, ১ ড্রিল মেশিন, উইন্স ক্রাব মেশিন যা পাইলিং কাজে ব্যবহার করা হয়, রাশিয়ান এয়ার কমপ্রেসার ও বৃহৎ এয়ার কমপ্রেসার। সব মিলে উৎপাদন শুন্যতায় প্রায় ৩৫ টি মেশিন বিকল হয়ে পড়ে আছে। এর মধ্যে ১ টি হেমার মেশিন সচল করে অনেক সময় উৎপাদন কাজ করা হত। এ সকল মেশিনে মধ্যে ১ টি লেদ মেশিনের গায়ে দেখা যায় ১৯১৫ সালের তৈরি। বর্তমান এ সকল মেশিন অত্যন্ত ব্যায়বহুল যার মুল্য প্রায় দেড় শতাধিক কোটি টাকা।

একটি সূত্র জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন ২০১২ সালে প্রায় ১২৪ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর রেল কারখানার ২৪ টি উপ-কারখানার অবকাঠামো নির্মাণ করে। তবে সেতু কারখানা মেরামত করা হয়নি। এতে দির্ঘ দেড়শত বছরের কারখানার অবকাঠামোর বেহাল অবস্থা হয়েছে। বর্তমানে রেলপথের উন্নয়ন কর্মকান্ডে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়ায় সেতু কারখানার কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করছে। আর অব্যাহত চলতে থাকলে আগামি কয়েক বছরে এই কারখানার বিলুপ্ত ঘোষণা আসতে পারে।

জানতে চাইলে সেতু বারখানার অতিরিক্ত সহকারি প্রকৌশলী আহসান উদ্দিন কোনও মতামত প্রদানে অনিহা প্রকাশ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

জুন 16, 2026
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

জুন 16, 2026
Latest News
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa