Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৪৩ বছর পর মাকে খুঁজে পেল ছেলে
আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৪৩ বছর পর মাকে খুঁজে পেল ছেলে

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 12, 2022Updated:December 12, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের এক ব্যক্তি ৪৩ বছর পর তার মিশরীয় মাকে খুঁজে পেয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মায়ের সন্ধান পেয়ে যান। জর্দানের ওই যুবকের নাম উইসাম। মায়ের খোঁজে বহু বছর কাটিয়েছেন উইসাম। তিনি মিশরেও মায়ের সন্ধান করেছেন, কিন্তু কোনোভাবেই সফল হননি। অবশেষে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তার মায়ের অবস্থান জানতে পারেন। গালফ টুডের খবর।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৪৩ বছর পর মাকে খুঁজে পেল ছেলে
ছবি সংগৃহীত
Advertisement

খবরে বলা হচ্ছে, মাকে খুঁজে পেতে ফেসবুকে ছেলের একটি পোস্টের মাধ্যমে অনুসন্ধান শুরু হয়েছিল। পরে অনেকবারই তিনি পোস্টটি শেয়ার করতে থাকেন। অনেক পেজ, গ্রুপে তিনি মায়ের ব্যাপারে পোস্ট শেয়ার করেন। মাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য অনেক প্রতিষ্ঠানেও আবেদন করেন। তার আবেদনে বহু মানুষ সমবেদনা জানালেও মায়ের সন্ধান কেউ দিতে পারেনি।

উইসাম তার সর্বশেষ পোস্টে লেখেন, ‌’ও আমার মা, আপনার ছেলে বেঁচে আছে এবং আপনাকে খুঁজছে’। পোস্টে মায়ের একটি ছবি সংযুক্ত করেছিলেন যাতে মিশরীয় এবং জর্ডানিয়ানরা পোস্টটিকে গুরুত্ব সহকারে দেখে। পোস্ট দেওয়ার অভূতপূর্ব সাড়া মেলে দুই দেশের নাগরিকদের কাছ থেকে। অবশেষে উইসাম তার মাকে খুঁজে পান।

৪৩ বছর পর ছেলের সাথে দেখা হয় মায়ের। এ সময় অত্যন্ত আবেগময় দৃশ্যের অবতারণা হয়। ছেলেকে দেখার পর মায়ের প্রথম মন্তব্য ছিল, ‘আমার জন্য একটি নতুন জীবন লেখা হয়েছে, যখন আমি আমার প্রিয় ছেলেকে দেখেছি। আমার হৃদয়ের প্রিয়, আমি ভেতরে ভেতরে কাঁদছিলাম। এখন আমি খুব, খুব খুশি। আমি আনন্দে ভাসছি।’

উইসাম বলেন, আমি বেশ কয়েকবার মিশরে গিয়েছি, কিন্তু আমার মায়ের কাছে যাওয়ার কোনো উপায় আমি জানতাম না। যখন আমি শেষ পোস্টটি প্রকাশ করি, আমার খালা এটি দেখেছিলেন। তিনি আমার মাকে খবরটি জানিয়েছিলেন। তখন তারা আমার সাথে যোগাযোগ করেছিল।

বন্ধ ঘরে আম্রপালির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন নিরাহুয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa