
জানা যায়, সৌদি আরবে নিয়োগ দাতার (কফিল) সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও সে দেশে যেসব প্রবাসী অবৈধভাবে অবস্থান করছে তাদের বৈধপন্থায় দেশে ফেরার সুযোগ দিয়েছে সরকার। প্রবাসীদের মানবিক দিক বিবেচনায় দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলা জানা যায়। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার যে সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। পরিস্থিতি বিবেচনায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার আগ্রহ প্রকাশের প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় এ সুযোগ দিয়েছে। তবে কখন, কীভাবে প্রবাসীরা এ সুযোগ গ্রহণ করবেন তা বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে কোন ধরনের আর্থিক জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন কুয়েতের অবৈধ প্রবাসীরা। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পাশাপাশি কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে চাইলে বিমানের টিকিটসহ সব ধরনের খরচ কুয়েত সরকার বহন করবে। যারা দেশে ফিরে যাবেন, সাধারণ নিয়মে আবার তাদের কুয়েতে ফিরে আসার সুযোগ পাবেন।
কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ে জন্য থাকতে হবে। এ সময়ে কুয়েত সরকার থাকা-খাওয়াসহ সব ধরনের খরচ বহন করবে। দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে কুয়েতের নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পুরুষদের জন্য যোগাযোগ ঠিকানা: ব্লক-১ ,রোড-১২২ , ফারওয়ানিয়া-কুয়েত। নারীদের জন্য ঠিকানা: ব্লক-১, রোড-৭৬, ফারওয়ানিয়া-কুয়েত।
সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যের দুইটি দেশে সাধারণ ক্ষমা ঘোষণার পর আউটপাশের অপেক্ষায় অধীর আগ্রহে আছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানের অবৈধ প্রবাসীরা। দেশটিতে উল্লেখযোগ্য একটি অংশ দীর্ঘদিন যাবত অবৈধ অবস্থায় মানবেতর জীবন পার করছে। আউটপাশের ব্যাপারে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রেসিডেন্ট সিরাজুল হক বলেন, ওমানের আউট পাশের ব্যাপারে দূতাবাসের পক্ষথেকে যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। হয়তো খুব শীঘ্রই এব্যাপারে ওমান সরকার থেকে একটা সুখবর পাওয়া যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



