Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদি আরবে ‘কাবার আদলে’ বিলাসবহুল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক
আন্তর্জাতিক

সৌদি আরবে ‘কাবার আদলে’ বিলাসবহুল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক

By Sibbir OsmanFebruary 21, 20232 Mins Read

সৌদি আরবে ‘কাবার আদলে’ বিলাসবহুল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেলের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। তার মূল লক্ষ্য— সৌদি আরবের পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং সেখান থেকে আয়ের ব্যবস্থা করা।

এরই অংশ হিসেবে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। তার সেসব প্রজেক্টে এবার যুক্ত হলো রাজধানী রিয়াদ।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ গত ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানায়, রিয়াদের কেন্দ্রস্থলে একটি নতুন জাঁকজমক শহর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান। নতুন শহরটি গড়ে তোলা হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। সেখানে সাইকেল চালানো ও হাঁটার জন্য পর্যাপ্ত রাস্তা রাখা হবে।

এছাড়া সেখানে নির্মাণ করা হবে ‘দ্য মুকাব’ নামের চার কোণা একটি ভবন। যেটি ৪০০ মিটার লম্বা আবার ৪০০ মিটার প্রশস্ত হবে। এ ভবনের ভেতর থাকবে হোটেল, দোকান, বিনোদন কেন্দ্রসহ আধুনিক বিশ্বের সব সুযোগ-সুবিধা। নতুন শহরটি মূলত এ ভবনটি কেন্দ্র করে গড়ে তোলা হবে।
সৌদি আরবে ‘কাবার আদলে’ বিলাসবহুল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক

Advertisement

তবে নতুন এ ভবন নিয়েই এখন বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ অনেক বলছেন এটি দেখতে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকে নিজেদের ক্ষোভও ঝেড়েছেন।

সৌদির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে ভবনটি নাজদি স্থাপত্যশৈলীর থেকে অনুপ্রাণিত হয় নকশা ও পরিকল্পনা করা হয়েছে। কিন্তু অনেকে এটি মানতে পারছেন না। তারা বলছেন, এ ভবনটির নকশা পরিবর্তন করতে হবে।

এদিকে সৌদি আরব আরও জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী, রিয়াদে ওই বড় ভবনটি ছাড়াও আরও অসংখ্য নতুন ভবন তৈরি করা হবে। যেগুলো বসবাস, কাজ এবং বিনোদনের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে।

A gateway to another world: #TheMukaab will be the world’s first immersive, experiential destination. Large enough to hold 20 Empire State Buildings, the global icon will feature innovative technologies to transport you to new worlds.#NewMurabbahttps://t.co/5R4DqQdPyS pic.twitter.com/vr9M8cTI1I

— Public Investment Fund (@PIF_en) February 16, 2023


আরব নিউজ জানিয়েছে, রিয়াদে শহরটি নির্মাণের পর এটি সৌদির অর্থনীতিতে ৫০ বিলিয়ন ডলার (তেল বিক্রির বাইরে) যোগ করবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার নতুন চাকরি সৃষ্টি করবে।

সূত্র: আরব নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026

Latest News

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa