জয়নাল আবেদীন। ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আবহা প্রদেশের মাহাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি মারা যান।  আজ বুধবার সৌদি সময় সকালে জিজান প্রদেশে এ ঘটনা ঘটে।

জয়নালের সহকর্মীরা জানান, কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আবহা প্রদেশ থেকে সম্প্রতি কাজ নিয়ে জিজান শহরে পাড়ি জমান জয়নাল। দুই বছর আগে তিনি সৌদি আরব আসেন।

জয়নালের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী পহরচাঁদা গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ নুরু।

জয়নালের মরদেহ জিজানের স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.