ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতও মুসল্লিদের জন্য মসজিদগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

১ জুলাই থেকে মসজিদের পাশাপাশি চার্চগুলোও খুলে দেয়া হচ্ছে। তবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নামাজ ও উপাসনা করতে হবে। খবর গালফ নিউজের।

খবরে বলা হয়, সব মসজিদ ও চার্চ একই সঙ্গে খুলছে না। প্রথম দফায় মাত্র ৩০ শতাংশ উপাসনালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। তবে, হাইওয়ে, শিল্পাঞ্চল, শ্রমিকদের নিবাস, বাণিজ্যিক কেন্দ্র ও পার্কে নামাজ পড়া যাবে না।

উল্লেখ্য, মার্চ থেকে করোনার বিস্তার রোধে মসজিদসহ অন্য সব ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ করে দেয়া হয়। দেশটিতে এ পর্যন্ত ৩১৪ জন করোনায় মারা গেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.