image-89220-1569914637

Advertisement
জুমবাংলা ডেস্ক : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এক কলেজ ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে উঠেছে মজিদুল ইসলাম (৩৮) ও রানা মিয়া (২৩) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে এ ঘটনায় সদর থানায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এর আগে রোববার রাতে ওই উপজেলার মহেন্দ্রনগর এলাকার মেধা বিকাশ রেসিডেনসিয়াল মডেল স্কুলে এ ধ’র্ষণের ঘটনা ঘটে বলে মামলার উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত দুই ব্যক্তি হলেন, সদর উপজেলার কাজীর চওরা গ্রামের গোলজারের পুত্র মজিদুল ইসলাম (৩৮) ও দক্ষিণ চিনি পাড়া গ্রামের সরকার মিয়ার পুত্র রানা মিয়া (২৩)।

মামলার বিবরণে জানা যায়, লালমনিরহাটের স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী রংপুর হতে বাসযোগে রোববার রাত ৮ টায় জেলা সদরের মহেন্দ্র নগরে আসে। এ সময় রিক্সায় বাড়ি যাওয়ার পথে কলেজ ছাত্রীর রিক্সার গতি রোধ করে মজিদুল ইসলাম ও রানা মিয়া নামে দুই ব্যক্তি।

তারা মেয়েটিকে জোরপূর্বক মহেন্দ্রনগর মেধা বিকাশ রেসিডেনসিয়াল মডেল স্কুলের এক কক্ষে নিয়ে গিয়ে ধ’র্ষণ করে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদি হয়ে সোমবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.