জুমবাংলা ডেস্ক: স্থানীয় স্কুল ও কলেজ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ সেনাবাহিনীর শীতকালীন মহড়া এলাকার কার্যক্রম পরিদর্শন করেছেন।

Advertisement
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নতুন প্রজন্মকে দেশ গঠন এবং সামরিক বিষয়ে অনুপ্রেরণা দেওয়ার অংশ হিসেবে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত রবিবার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর ৪০৩ ব্যাটল গ্রুপের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় আর্টডক এর জেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) লেঃ জেনারেল শফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি আগত ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ১৯৭১ সনে লাখো শহীদ এবং আপামর জনসাধারণের ত্যাগের মাধ্যমে কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস এবং তা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ছাত্র-ছাত্রীসহ সকল নাগরিকদের সম্পৃক্ত থাকার ওপর আলোকপাত করেন।

লেঃ জেনারেল শফিউদ্দিন আহমেদ আগত শিক্ষকবৃন্দকেও ধন্যবাদ জানান। তিনি উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরপুর শিক্ষার্থীদের অনেক কৌতুহলী প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও দেশ গঠন এবং সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহ প্রদান করেন।

কালিয়াকৈরসহ আর্টডকের আওতাধীন বিভিন্ন শীতকালীন প্রশিক্ষণ এলাকায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিগণ প্রশিক্ষণ এলাকাসমূহ পরিদর্শন করেন। সূত্র: আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.