Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্কুলছাত্রকে তুলে নেয়ার সময় জনতার হাতে পুলিশ সদস্য আটক
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

স্কুলছাত্রকে তুলে নেয়ার সময় জনতার হাতে পুলিশ সদস্য আটক

By Saiful IslamDecember 23, 20192 Mins Read

স্কুলছাত্রকে তুলে নেয়ার সময় জনতার হাতে পুলিশ সদস্য আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে রমজান আলী নামে এক ছাত্রকে তুলে নেয়ার সময় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়।

সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার জৈনা বাজারের আকরাম ইলেক্ট্রনিক্সে এ ঘটনা ঘটে।

রমজান নগর হাওলা গ্রামের বছির উদ্দিনের ছেলে এবং স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জনতার হাতে আটককৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের কনস্টেবল চট্টগ্রামের চাঁদগাঁও উপজেলার বহদ্দারহাট গ্রামের দিপু বড়ুয়ার ছেলে অমিত বড়ুয়া ও ময়মনসিংহের ভালুকা উপজেলার লবনকুঠা গ্রামের আবুল হোসেনের ছেলে জনি মিয়া।

পালিয়ে যাওয়া তাদের দুই সহযোগীরা হলেন ভালুকা উপজেলার আওলাতলি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সাজিদ (২০), আবুল কাশেম মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।

আকরাম ইলেট্রনিক্সের স্বত্তাধিকারী আকরাম হোসেন কাজল জানান, আমার ভাতিজা রমজান আলীকে পুলিশ পরিচয়ে চারজন লোক দোকান থেকে বাহিরে ডেকে নিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রমজানের চিৎকারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে (অমিত ও জনি) ঘেরাও করে আটক করে। এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত জনি জানান, রমজান তার ফেসবুক আইডি হ্যাক করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। এ জন্য তারা তাকে মোটরসাইকেলে তুলেছিলেন।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa