Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগে ইমন (৩৫) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল ৫টায় দক্ষিণ পৈরতলার থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত ইমন দক্ষিণ পৈরতলা মৃত দুলু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শহরের সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। দক্ষিণ পৈরতলায় বাসা থেকে স্কুলে আসা-যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো একই এলাকার বখাটে ইমন।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হুমকি দেয়। ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি স্থানীয় পৌর কাউন্সিলরকে জানাতে বলেন। পৌর কাউন্সিলরকে জানালেও তিনি তেমন কোনো ব্যবস্থা নেননি।

পরবর্তীতে ওই স্কুলছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ফেলে। তারপরও ইমন স্কুলছাত্রীর বাসার সামনে গিয়ে বসে থাকে। শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা তাদের পুরাতন বাসার এলাকার একটি দোকান থেকে মালামাল আনতে যায়। এ সময় ইমন ওই স্কুলছাত্রীর মাকে পথিমধ্যে পেয়ে পায়ের জুতা খুলে মারধর করে আহত করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্কুলের প্রধান শিক্ষক বাপ্পি আহমেদ বলেন, প্রায় এক মাস আগে ঘটনাটি আমাদের অবহিত করে ছাত্রীর পরিবার। আমি স্থানীয় কাউন্সিলরকে জানাতে বলি। কিন্তু তার মায়ের ওপর হামলার ঘটনা খুবই জঘন্য হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা আলী মিয়া অভিযোগ দায়ের করলে ইমনকে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.