
ওই নিহতদের বেশিরভাগই শিশু ছিল, যারা ২০১৭ সালে মেক্সিকো সিটিতে একটি শক্তিশালী ভূমিকম্পে (৭ দশমিক ১) স্কুলভবন ধসে মারা গিয়েছিল। সাজাপ্রাপ্ত পরিচালকের নাম হুয়ান মারিও ভেলারদে গামেজ।
স্কুলভবন ধসের ঘটনায় একসঙ্গে দুটি তদন্ত করা হয়। মেক্সিকো সিটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলভবনের কাঠামোগত নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন নির্মাণকাজের পরিচালক। কিন্তু এ জন্য কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তা ছাড়া ওই ভবন নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল।
মেক্সিকোর ইতিহাসে অন্যতম ভয়ংকর ওই ভূমিকম্পে মেক্সিকো সিটি ও এর আশপাশের এলাকায় ৩৬৯ জন প্রাণ হারিয়েছিলেন। আর স্কুলভবন ধসে প্রাণ হারানো ২৬ জনের মধ্যে ১৯ শিশু ও ৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।
সূত্র : রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



