Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : স্কুল শেষ হয়েছে কিন্তু এক শিক্ষক বাড়িতে যাননি। তিনি স্কুল চত্বরেই এক আয়ার সঙ্গে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন। তা দেখেছে স্থানীয়রা। হাতেনাতে ধরার পর ওই শিক্ষককে গণপি’টুনি দিয়েছেন ক্ষিপ্ত জনতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের তামিলনাডু রাজে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, তামিলনাড়ুর নামাক্কল নামক এলাকার উদুপ্পম সরকারি বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের আয়ার সঙ্গে শিক্ষকের এমন আচরণের খবরে সরগরম তামিলনাড়ুর ওই গ্রাম।

প্রতিবেদনে বলা হচ্ছে, স্কুলে কর্মরত আয়ার (অঙ্গনওয়াড়ি কর্মী) সঙ্গে গত কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে অভিযুক্ত শিক্ষকের। কিছু শিক্ষার্থী এর আগেও তাদের দুজনকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখেছে। বিষয়টি নিজেদের পরিবারে জানিয়েছিল তারা।

ঘটনা সম্পর্কে আগে থেকেই সবার একটা ধারণা থাকায় গতকাল তাদের দুজনকে যখন হাতেনাতে ধরা হয় তখন ক্ষুব্ধ জনতা তাদের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটান। প্রথমে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করলেই এক পর্যায়ে গণপি’টুনি শুরু হয়।

মা’রধরের খবর পাওয়ার পর স্থানীয় থানার পুলিশ স্কুলে এসে অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্কুলটির প্রধান শিক্ষক এ বিষয়ে জানিয়েছেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওই আয়ার বিরুদ্ধেও সংশ্লিষ্ট দফতর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.