Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় স্ত্রী কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদে স্বামী মোছাদ্দেককে নির্দয়ভাবে পিটিয়েছে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবক উপজেলার বারবাকিয়া ইউপির পূর্ব জালিয়াকাটা গ্রামের ছাবের আহমদের ছেলে।

আহত মোছাদ্দেক জানান, স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু প্রায়ই তার স্ত্রীকে কু-প্রস্তাব দিতেন। এতে স্ত্রী রাজি না হওয়ায় তিনি প্রায় সময় স্বামী-স্ত্রী দুজনকেই মেরে ফেলার হুমকি দেন।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, মোছাদ্দেকের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার একটি পায়ে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও নির্যাতনের শিকার মোছাদ্দেকের স্ত্রী বেবী আক্তার জানান, ইউপি সদস্য মাদু বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে স্বামী মোছাদ্দেক বাড়িতে নেই মনে করে ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু বাড়িতে ডুকে মারধর এবং ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তার স্বামী বাঁচানোর চেষ্টা করলে মাদুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত স্বামীকে অজ্ঞাতস্থানে নিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। তার স্বামী চোর নয়। তাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবেই ইউপি সদস্য ও তার সাঙ্গপাঙ্গরা অমানবিক নির্যাতন চালিয়েছে। তিনি এ ঘটনায় ইউপি সদস্যের বিচার দাবি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মগনামা ইউপির ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্ম মাদু জানান, মোছাদ্দেক ও তার স্ত্রী খুবই খারাপ প্রকৃতির মানুষ। তারা প্রতিনিয়তই এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে রাতের আধারে মোবাইল, টাকা কেড়ে নেয়। গতকালও এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লে মোছাদ্দেককে উত্তম-মাধ্যম দিয়েছে জনতা।

ইউপি সদস্য আরো জানান, তিনি কোনো নারীকে কু-প্রস্তাব দেননি। নিজেদের অপকর্ম আড়াল করতে মোছাদ্দেকসহ তার স্ত্রী অপপ্রচার শুরু করেছে। তবে স্থানীয়রা জানান, মগনামা ইউপির বাজার পাড়া গ্রামে কোনো চুরির ঘটনা ঘটেনি। এটি ইউপি সদস্যের সাজানো নাটক ছাড়া আর কিছুই না।

পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : ডেইলি বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.