জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা সুবিধা পেতে নিজের স্ত্রীকে বোন বানানো এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে চাকরি নিয়ে দেয়ার আলোচিত ঘটনায় আনিছুর রহমানকে সিআর মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।

গ্রেপ্তার আনিছুর রহমান রংপুর বেতারের অফিস সহকারী এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সন্তান।
স্বামী

Advertisement

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, আনিছুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় তাকে শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, আনিছুর রহমান ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ ও এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকরি নিয়ে দেন। তখন তিনি শিক্ষা সনদের সাথে ঠিক রেখে ছোট ভাই আজিজুল হকের জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে নাম পরিবর্তন করে আনিছুর রহমান করেন। বিষয়টি ২০২০সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালে জানুয়ারি মাসে নাগেশ্বরী এলাকার নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় জামিনে রয়েছেন এই দুই ভাই।

অপরদিকে স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ-সুবিধা এবং সরকারি চাকরিতে কোটা সুবিধা পাওয়ার জন্য বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবারও আলোচনায় আসেন আনিছুর রহমান।

পাগলা মসজিদের দানবাক্সের চিঠিতে যা লিখেছেন অসহায় মা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.