
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের। আর লোকটির নাম তেজপাল সিংহ। আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই তেজপালের বাড়িতেও স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। কিন্তু তাই বলে তিনি যে এরকম কাজ করে বসবেন, তা কেউই ভাবেননি। তবে তেজপালের কোনও ক্ষতি হয়নি। অনেক বুঝিয়েসুঝিয়ে তাকে নামানো সম্ভব হয়েছে।
গ্রামের বাসিন্দারা জানান, আচমকাই তারা ওই ব্যক্তিকে মোবাইলের টাওয়ারের উপর আবিষ্কার করেন। প্রথমে কারণটা বোধগম্য হয়নি কারওরই। এদিকে, তেজপাল নিচে নামছেন না দেখে শেষপর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়। তারপর দীর্ঘক্ষণ বোঝানো হয় তাকে।
তেজপাল এবং তার স্ত্রী–দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। কিন্তু ঘটনার দিন হঠাৎই দু’জনের তীব্র বচসা শুরু হয়। এরপরই টাওয়ারের উপরে চড়ে বসেন তিনি।
এদিকে, এই খবর সামনে আসতেই অনেকে সেখানে ভিড় করতে শুরু করে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকেও। শেষমেশ যদিও নিরাপদে তাকে টাওয়ার থেকে নামানো হয়। নিচে নেমে এসে কার্যত স্ত্রীর উপর সমস্ত ক্ষোভ উগরে দেন তেজপাল। বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমি আর থাকতে পারব না। ও খালি আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে। তাই আমি স্ত্রীর হাত থেকে মুক্তি চাই।’ যদিও পুলিশ তার এই অভিযোগ গ্রহণ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



