Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক স্পেনে মুসলমানদের মধ্যে স্বস্তি, সব মসজিদে নামাজ পড়ার অনুমতি
আন্তর্জাতিক

স্পেনে মুসলমানদের মধ্যে স্বস্তি, সব মসজিদে নামাজ পড়ার অনুমতি

By Sibbir OsmanJune 8, 20203 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : করোনা বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে স্পেন। দীর্ঘ তিন মাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে।
স্পেনে মুসলমানদের মধ্যে স্বস্তি, সব মসজিদে নামাজ পড়ার অনুমতি

Advertisement

দোকানপাট খোলার পর এবার আজ ৮ জুন থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সরকার অনুমতি দিয়েছে। শর্ত সাপেক্ষে এসব মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন।

মসজিদে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই স্যানিটাইজিং করে নিজস্ব জায়নামাজ ও মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।

বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করতে চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

ইতোমধ্যে স্পেনে ছোট ছোট প্রতিষ্ঠান ২৫ মে থেকে খুলে দেওয়া হয়। ফলে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা যায়। পাবলিক বাসগুলোও আগের তুলনায় অহরহ পাওয়া যাচ্ছে। করোনা-সংকট উত্তরণে স্পেন সরকার কর্তৃক চার ধাপের দৃতীয় ধাপে চলে আসায় আজ ৮জুন থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেন। তবে এখনো নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে।

দেশটির মুসলমানেরা মসজিদের দরজা খুলে দেওয়ার প্রত্যাশায় ছিলেন। অবশেষে সীমিত পরিসরে হলেও এ দেশের মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদ গুলো।

গত ৩ সপ্তাহ থেকে ক্রমাগত স্পেনের করোনা–পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৃত্যুর হার কমার পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমছে আক্রান্তের সংখ্যা। আর সে জন্যই দেশটির সরকার বিভিন্ন অঞ্চলভেদে শিথিল করছে জরুরি অবস্থা, যা ভাগ করা হয়েছে চারটি ভিন্ন ধাপে।

স্পেন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে আজ ৮জুন সোমবার থেকে দেশটির ৭০ ভাগ অঞ্চল চলে আসবে দ্বিতীয় ধাপে। আর সে কারণেই দেশটির মুসলিম জনগোষ্ঠী সীমিত পরিসরে অনুমতি পেয়েছেন মসজিদে গিয়ে সালাত আদায়ের।

ইতিপূর্বে ৫ জুন শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহৎ শহর ও পর্যটন নগরী বার্সেলোনায় বিভিন্ন মসজিদ সরকারের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ এবং পর্যাপ্ত নিরাপত্তা বিধান মেনেই পড়া হয়েছে পবিত্র জুমার নামাজ। মসজিদ কর্তৃপক্ষ আগেই নির্দেশনা দিয়েছিল সবাইকে মাস্ক পরে আসার জন্য, অন্যথায় ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছিল। শহরটির বেশির ভাগ মসজিদে অজুখানা বন্ধ রাখা হয়েছিল, সবাইকে বাসা থেকে অজু করে আসার কথা বলা হয় আগেই।

দেশটির বেশির ভাগ মসজিদ মরক্কো, পাকিস্তানি ও বাংলাদেশিদের দ্বারা পরিচালিত। স্পেনে ইতিপূর্বে নামাজ চালু হওয়া এ রকম বেশ কিছু মসজিদে খবর নিয়ে জানা যায়, এখনকার বেশির ভাগ মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়, কোনো কোনো মসজিদে তিন থেকে চারটি জামাত অনুষ্ঠিত হওয়ার খবরও পাওয়া যায়। মূলত স্বল্প পরিসরে মানুষ ভেতরে প্রবেশ করানোর জন্য এ রকম ছোট ছোট করে জামাত আয়োজন করা হয়।

একেকটা জামাতে মসজিদভেদে ৫০ থেকে সর্বোচ্চ ১০০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পেরেছেন। বাকিদের বাইরে দাঁড়িয়ে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে দেখা যায়। মসজিদের ভেতরের চিত্রও ছিল সাধারণ দিনের চেয়ে একদম আলাদা, দুজন মুসল্লির মাঝখানে ১ থেকে ২ মিটার দূরত্ব এবং সবাইকে মাস্ক পরে নামাজ পড়তে দেখা যায়।

অবশেষে স্পেনের রাজধানী মাদ্রিদসহ দেশটির ৭০ ভাগ অঞ্চলে আজ ৮ জুন থেকে মসজিদ, চার্চ, গির্জা, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় খোলার অনুমতি দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa