ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে কনেপক্ষের লোকজনের হামলায় ১০ বরযাত্রী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ছয়জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রী কৃষ্ণ সরকার, মধু সরকার, আকাশ সরকার, কৃষ্ণ সরকার, রুবেল সরকার, দীনেশ সরকারসহ ১০ জন। তারা নবীগঞ্জ উপজেলার খরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার খড়িয়া গ্রামের সেকুল সরকারের সঙ্গে বানিয়াচং উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামের নান্টু সরকারের বোনের বিয়ে ঠিক হয়। বুধবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে স্প্রে দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কনে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে বরপক্ষের ওপর হামলা চালায়।

আহত শ্রী কৃষ্ণ সরকার জানান, বিয়ে বাড়িতে স্প্রে দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কনেপক্ষের লোকজনের হামলায় তারা ১০ জন আহত হন।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, বিয়ে বাড়িতে মারামারি হয়েছে এমন কোনো ঘটনা শুনিনি। খোঁজ নিচ্ছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.