Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা
জাতীয় বিভাগীয় সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 18, 2022Updated:March 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোর জেলা শহরে এক শোভাযাত্রা বের করেছে বীর মুক্তিযোদ্ধারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

Advertisement
জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বর থেকে সুসজ্জিত ট্রাক নিয়ে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর বিভিন্ন গুরুত্বপূর্ণসড়ক ঘুরে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা হয়ে শার্শা-বেনাপোলে গিয়ে শেষ হবে।

দুই দিনব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন- জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এর আগে, শহরের বকুলতলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসকের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ।

শোভাযাত্রা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫০টি কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ মুক্তিযোদ্ধাদের এই শোভাযাত্রা। মুক্তিযুদ্ধের সময়কালের বিভিন্ন ছবি আর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি দিয়ে সাজানো ৫টি ট্রাকে ৫০ জন মুক্তিযোদ্ধা যশোরের আট উপজেলায় শোভাযাত্রা করবেন।

আজ শুক্রবার প্রথমদিনে সদর থেকে শুরু হয়ে চৌগাছা হয়ে ঝিকরগাছা হয়ে শার্শা-বেনাপোলে গিয়ে শেষ হবে। ২য় দিন জেলা সদর থেকে বাঘারপাড়া হয়ে অভয়নগর হয়ে কেশবপুর তারপর মনিরামপুরে এসে শেষ হবে। প্রতিটি ট্রাকে ১০ টি করে পতাকা থাকবে এবং ১০ জন বীর মুক্তিযোদ্ধা বসবেন। বীর মুক্তিযুদ্ধাদের সুবিধার্থে শোভাযাত্রায় একজন চিকিৎসক ও একটি এম্বুলেন্স এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বহরে সর্বদা উপস্থিত থাকবেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। সুসজ্জিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি আর পতাকা দিয়ে সাজানো ট্রাকে মুক্তিযোদ্ধারা জেলায় শোভাযাত্রা করছে। জেলা প্রশাসনের এই ব্যতিক্রম উদ্যোগে মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছেন। এই শোভাযাত্রার মাধ্যমে আমরা সবাই এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। ট্রাক শোভাযাত্রায় উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাও মুক্তিযোদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa