
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে ফারহানাজের লা’শ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।
নিহত ফারহানাজের বড় বোন জিনাতরাজ গণমাধ্যমকে বলেন, ফারহানাজের স্বামী নাজমুল হাসান পল্লী বিদ্যুতে চাকরি করেন। মিরপুরের মণিপুরে তাদের বাসা। তাদের এক বছর বয়সী এক মেয়ে রয়েছে।
মহাখালীর আমতলীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ফারহানাজ। সকাল ৯টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলে করে আমতলীতে নামিয়ে নিজের গন্তব্যে চলে যান নাজমুল। এরপরই রাস্তা পার হচ্ছিলেন ফারহানাজ। এ সময় একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। দু’জন পথচারী মুমূর্ষু অবস্থায় ফারহানাজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃ’ত্যু হয়েছে। পরে লা’শ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। বিকালে লা’শের ময়নাতদন্ত করা হয়। ফারহানাজের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের বথুলি এলাকায়।
বনানী থানার এসআই আফজাল হোসেন জানান, চালক বাস সড়কে রেখে পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাওছার নামে এক তরুণ সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



