Advertisement
জুমবাংলা ডেস্ক : দিনে দুপুরে রাস্তায় এক পুরুষকে নিয়ে টানাহেঁচড়া করছিলেন দুই নারী। একইসঙ্গে তাদের মধ্যে চলছিল তুমুল ঝগড়া। আর কিছু মানুষ সেই দৃশ্য উপভোগ করছিলো। কাছে গিয়ে জানা গেল, ওই দুই নারী সে পুরুষেরই স্ত্রী।

হাতাহাতির কারণ হিসেবে জানা গেল, প্রথম স্ত্রীকে না জানিয়েই গোপনে আরেকটি বিয়ে করেছেন ওই পুরুষ। আর এ বিষয়টি জানাজানি হওয়ায় এ তুমুল ঝগড়া।

বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ব্যক্তির নাম মো. আলমগীর।

স্ত্রী পরিচয়দানকারী নোয়াখালীর স্থায়ী বাসিন্দা ফাতেমা বেগম রত্নার দাবি, প্রায় ১৫ বছর আগে চট্টগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আলমগীরের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তারা বিয়ে করেন।

সে সময় আলমগীর নিজ বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানালেও তাকে কখনো নিয়ে যাননি। ভাড়া বাসায় থাকতেন তারা। ১০ ও ৬ বছর বয়সী দুটি সন্তানও রয়েছে তাদের সংসারে।

সম্প্রতি ফাতেমা জানতে পারেন, আছমা খাতুন নামে উপজেলার শাকপুরা এলাকার দুই সন্তানের এক জননীর সঙ্গে গোপনে সংসার পেতেছেন আলমগীর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে বাসা থেকে বেরিয়ে উধাও হয়ে যান স্বামী।

সবশেষ বৃহস্পতিবার ওই নারীর সঙ্গে ঘুরতে দেখে স্বামী আলমগীরকে রাস্তাতে ঝাপটে ধরেন ফাতেমা। এসময় তাদের মধ্যে টানাহেঁচড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ অবস্থায় তাদের ধরে থানায় নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু থানায় যাওয়ার পর আছমা খাতুনকে নিয়ে কৌশলে সটকে পড়েন আলমগীর।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালামত উল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.