Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্বামীর সাথে ঝগড়া করে শুয়ে পড়লেন ট্রেনের সামনে, যেতে হলো মর্গে
ঢাকা বিভাগীয় সংবাদ

স্বামীর সাথে ঝগড়া করে শুয়ে পড়লেন ট্রেনের সামনে, যেতে হলো মর্গে

By Shamim Rezaমার্চ 17, 20212 Mins Read

স্বামীর সাথে ঝগড়া করে শুয়ে পড়লেন ট্রেনের সামনে, যেতে হলো মর্গে

Advertisement

জুমবাংলা ডেস্ক : স্বামীর সাথে ঝগড়া করে পাঁচ সন্তানের মা হাসি বেগম (৩৫) বাড়ি থেকে চলে গিয়ে রেললাইনের ওপর শুয়ে ছিলেন। চলন্ত ট্রেনে কাটাপড়ে দেহ হলো ছিন্নভিন্ন। মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের জামালপুর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী জামালপুর পৌরসভার পাথালিয়া গজপাড়া গ্রামের সিএনজিচালক মো. ওমর উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের জামালপুর কোর্ট স্টেশনের কাছে রেলনাইনের পাশে খেজুর গাছের নিজে অজ্ঞাতপরিচয়ের এক নারী বেশ কিছুক্ষণ বসে ছিলেন। এ সময় জামালপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আসছে দেখে ওই নারীকে রেললাইনের ওপর শুয়ে পড়তে দেখা যায়। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানাজানি হলে শহরের পাথালিয়া গজপাড়া থেকে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে শনাক্ত করেন। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের প্রতিবেশীরা জানান, হাসি বেগম বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার স্বামীর সাথে ঝড়গার একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে তার স্বামী সিএনজিচালক ওমর উদ্দিন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ বলেন, ওই নারী পারিবারিক কলহের জের ধরে হয়তো আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনাতদন্তের জন্য ওই নারীর মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

জুন 21, 2026
গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

জুন 21, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026

Latest News

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa