জুমবাংলা ডেস্ক : জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ১১ পদে মোট ১০৯ জনকে নিয়োড় দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেকশন ইঞ্জিনিয়ার, স্টেশন কন্ট্রোলার, ট্রেইন অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট।

Advertisement
পদসংখ্যা: ১১ পদে মোট ১০৯ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা), পদার্থ, রসায়ন বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে (www.mopa.gov.bd বা www.rthd.gov.bd বা www.dmtcl.gov.bd) ঠিকানায়।

আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন অ্যালিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা: আগামী ৭ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।

সূত্র: www.mopa.gov.bd

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google