জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে পূজা শেষে মহাসড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় চার ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন ভাই ও এক বোন।

মঙ্গলবার ভোর ৫টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন হাসিনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), ও চম্পক সুশীল (৩০)।

আহতরা হলেন— সরন সুশীল, রক্কিত সুশীল, প্লাবন ও হীরা সুশীল। হতাহতরা সবাই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত সুরেশ চন্দ্র সুশীলের সন্তান।

Advertisement

ডুলহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহতদের বাবা সুরেশ বিগত ১০ দিন আগে পরলোক গমন করেন। এ কারণে সনাতন ধর্মমতে সুরেশের সাত ছেলে ও এক মেয়ে ভোরবেলা ক্ষৌর কর্ম (মাথার চুল ফেলে দেওয়া) সম্পন্ন করতে হাসিনাপাগার তিন রাস্তার স্থানীয় মন্দিরে যান।

মন্দির থেকে ক্ষৌরকর্ম শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। তাদের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। বাকি চারজনের অবস্থাও গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে। গাড়িটি নম্বর প্লেটবিহীন ছিল। মরদেহগুলো খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।

দরজা বন্ধ করে পাশের বাসায় মা, আগুনে পুড়ে ছাই ঘুমন্ত ভাইবোন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.