Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর আঘাত পাওয়া অজ্ঞান অবস্থায় এক অজ্ঞাত শিশুকে উদ্ধার করেছে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ।

রোববার কালীগঞ্জ উপজেলার আজমতপুরে জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কের পাশে ছেলেটিকে (১১) পাওয়া যায় বলে জানিয়েছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির পরনে সাদা পায়জামা আর গায়ে লাল গেঞ্জি রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুল হক জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

“তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি মিজানুল জানান, উদ্ধারের পর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে পরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার পুলিশের তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“ছেলেটির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে রয়েছে সাদা পায়জামা ও লাল গেঞ্জি।”

আহত ছেলেটির সঙ্গে থাকা এএসআই কাজী কামাল বলেন, ছেলেটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথার সিটিস্ক্যান করে সেখানে রক্ত জমাট বাধা অবস্থায় পাওয়া গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। সোমবার অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“উদ্ধারের পর থেকে আমি ছেলেটির সঙ্গেই আছি। তার চিকিৎসার সকল খরচ আমরাই বহন করছি।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google